কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা ভোট দেবেন : সায়মা ফেরদৌস

কুমিল্লা টাউনহল মাঠে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি মুক্ত আলোচনায় অতিথিরা। ছবি : কালবেলা
কুমিল্লা টাউনহল মাঠে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি মুক্ত আলোচনায় অতিথিরা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। মনে রাখবেন, আপনি শুধু একটি ভোট দিচ্ছেন না, আপনি বহন করছেন ৭১ এর উত্তরাধিকার এবং জুলাইয়ের সাহস।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি মুক্ত আলোচনায় মুখ্য আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।

ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, গণতন্ত্র সবচেয়ে ভালো কাজ করে তখনই, যখন ভোটাররা শুধু অনুভব নয় তা নিয়ে ভাবে। মনে রাখবেন, নির্বাচন শুধু পরবর্তী পাঁচ বছরের বিষয় নয়। এটি পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করে। সুতরাং জেনে বুঝে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট আপনার অধিকার। ভোট দেওয়ার আগে ভাবুন, ২০৪১ সালের বাংলাদেশ এবং তার পরের বাংলাদেশকে। ভাবুন এমন শিক্ষা ব্যবস্থা, যা শিক্ষার্থীদের বৈশ্বিক অর্থনীতির জন্য প্রস্তুত করবে। এমন কর্মসংস্থান, যা তরুণদের দেশে থেকেই ভবিষ্যৎ গড়তে উৎসাহিত করবে। যা উপকূলীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু সহনশীলতা, উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশি হিসেবে আমাদের পরিচয়ের কথা বলতে গেলে দুটি বিষয় সবার ঊর্ধ্বে উঠে আসে। একটি হলো ১৯৭১, যখন সাধারণ মানুষ, কৃষক, ছাত্র, শ্রমিক সবাই একসঙ্গে দাঁড়িয়ে বলেছিল আমরা ভয়ের নয়, স্বাধীনতার পথ বেছে নেব।

আরেকটি হলো চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান। যখন এই দেশের তরুণরা আবারও ন্যায়বিচার, মর্যাদা ও গণতান্ত্রিক অধিকারের জন্য নিজেদের কণ্ঠ তুলে ধরেছিল। জুলাই আমাদের মনে করিয়ে দিয়েছে ১৯৭১-এর প্রতিরোধ, সাহস ও দায়িত্ববোধের চেতনা শেষ হয়ে যায়নি, তা আজও তরুণদের মধ্যেই জীবিত।

তরুণদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক বলেন, এমন একটি প্রজন্ম তৈরি করুন, যারা প্রমাণ করবে, ভিন্নমত থাকা সত্ত্বেও সামাজিক সম্প্রীতি নষ্ট না করেই রাজনীতি করা যায়। আপনারা কোনো ছোট গোষ্ঠী নন, আপনারাই এই দেশের জনসংখ্যার সবচেয়ে বড় অংশ।

তিনি বলেন, নীতি দেখে ভোট দিন, দৃষ্টিভঙ্গি দেখে ভোট দিন, দক্ষতা দেখে ভোট দিন। ইশতেহার পড়ুন, উন্নয়ন পরিকল্পনা বুঝুন, অগ্রাধিকার বিশ্লেষণ করুন। কারিশমা জনসমাগম ঘটাতে পারে কিন্তু দক্ষতাই রাষ্ট্র গড়ে তুলে। আপনার ভোট কোনো রাজনীতিবিদের প্রতি অনুগ্রহ নয়। এটি আপনার ভবিষ্যৎ, আপনার বাবা-মা এবং পরবর্তী প্রজন্মের প্রতি একটি অঙ্গীকার।

সম্ভাবনাময় বাংলাদেশ নামক একটি সংগঠনের আয়োজনে মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান নির্বাহী অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রধান আলোচনা পেশ করেন জুলাই যোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। সহ-আলোচক হিসেবে উপস্থিত জুলাই যোদ্ধা, ডাকসু ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, রাকসুর এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা, জুলাই শহীদ সাদমানের মা কাজী শারমিন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এম প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান না হলে আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। জুলাই এসেছিল ১৯৭১ এর ই পরম্পরায়। ৭১ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, ২৪ সেই স্বাধীনতা রক্ষা করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, একটি পক্ষ জুলাই গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের রিপ্লেসমেন্ট হিসেবে প্রতিষ্ঠা করার পাঁয়তারা করেছে।

তিনি আরও বলেন, ১৯৭১ এ দেশের তরুণরা যেভাবে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল, ঠিক সেভাবেই ২৪ এর গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারকে হটিয়ে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমরা যেভাবে ২৪ এর জুলাইকে স্মরণ করব ঠিক তেমনিভাবে ১৯৭১ কে সম্মানের সঙ্গে স্মরণ করব। কখনোই জুলাইকে দিয়ে মহান মুক্তিযুদ্ধকে রিপ্লেস করতে দেব না।

প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, যারা মহান মুক্তিযোদ্ধাকে ধারণ করে না তারাই জুলাইকে দিয়ে মুক্তিযুদ্ধকে রিপ্লেস করতে চায়। এদেশের তরুণরা কী করতে পারে তা দীর্ঘ পথ চলায় আমরা দেখেছি। ১৯৫২ ভাষা আন্দোলন, উত্তরের গণঅভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান এদেশের তরুণরাই ঘটিয়েছে। এদেশের তরুণ সমাজ সংকটময় মুহূর্তে বারবার জেগে ওঠে। তরুণরাই আগামীর আধুনিক ও সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

আবিদুল ইসলাম খান বলেন, যে জুলাইয়ের শক্তি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, আজ দেড় বছর অতিবাহিত হয়েছে, সেই দে বছরে যারা জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির যারা যোদ্ধা ছিলেন, যাদের হাতে তরুণ প্রজন্মের নতুন ভবিষ্যৎ দেখতো বাংলাদেশ, প্রত্যেকটা ব্যক্তি তারা পথভ্রষ্ট হয়েছে। এই জুলাইকে আমরা যথাযথ উপস্থাপন করতে পারিনি। আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম?

তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম আর কোনো হানাহানি চলবে না। আর কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্ব চলবে না। এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে নিরাপদে বাসা থেকে বের হতে পারব এবং বাসায় আমি ফিরতে যেতে পারব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যে রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছি। সেই রাজনৈতিক অপসংস্কৃতি আমাদের মাঝে আবার চলে এসেছে অল্প সময়ের মধ্যে।

মুক্ত আলোচনায় জুলাই যোদ্ধাসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X