টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে’

‘একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে’

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মহান মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়ায় গোপালপুর এলাকার নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে এ কথা বলেন তিনি।

এসএম জিলানী বলেন, ২৪ সালে এ দেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা সম্মিলিতভাবে যে গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল, একটি গোষ্ঠী সেই গণঅভ্যুত্থানের একক দাবিদার হিসেবে নিজেদের জাহির করছে। একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনের দিকে এনে মহান মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে।

তিনি আরও বলেন, যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তখন বাংলাদেশ দুটো ভাগে বিভক্ত হয়ে পড়েছে। স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি তারা নতুন করে বাংলাদেশে জাল বিস্তার করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসতে চাচ্ছে। তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছিল, সেই স্বাধীনতাকে তারা ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা করছে। আজ আপনাদের বুঝতে হবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও মুক্তিযোদ্ধাদের দল কারা। তাদের পক্ষে আপনাদের থাকতে হবে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, আমি ১৭ বছর এখানে ছিলাম। ২০০৮ ও ১৮ সালে দুবার নির্বাচন করেছি। ২০১৪ ও ২৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি। সঙ্গত কারণে জাতীয়তাবাদের সদস্য হিসেবে আমিও নির্বাচনে অংশগ্রহণ করিনি। দলের নির্দেশনা পালন করেছি। তাই আপনারা (জনগণ) ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।

নির্বাচনী জনসভায় গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X