সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী 

উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে নির্বাচনী জনসভা। ছবি : কালবেলা
উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে নির্বাচনী জনসভা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি ও আওয়ামী লীগ থেকে প্রায় অর্ধশত নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে এক নির্বাচনী জনসভায় তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এ সময় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ আসনে দলের মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

যোগদান করা নেতাদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান ও উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলের ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুসের নেতৃত্বে যুবলীগের ৩ নেতাকর্মী ও ইউনিয়ন কৃষকদল নেতা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ছানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, ছাকোয়াত হোসেন, জিল্লার হোসেন, আল-মাহমুদ, শাহিদুল ইসলাম, রবিউল করিম, মাসুদ রানা, মানিক মিয়া, মজিদ মিয়া, দুলাল মিয়া, আবেদ আলীসহ বিএনপির ৪৭ নেতাকর্মী রয়েছেন।

এ সময় রফিকুল ইসলাম খান বলেন, আজকের এই যোগদান প্রমাণ করে জনগণ আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় জামায়াতকে দেখতে চায়। দলে দলে মানুষ জামায়াতে যোগদানই তার বড় লক্ষণ। নতুন যোগদান করা নেতাকর্মীদের নিয়ে আগামীতে উল্লাপাড়াকে একটি আধুনিক ও উন্নত জনপদ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আজ দেশের মানুষ সব দল পরীক্ষা করে দেখেছে। এখন সবার মুখে একটাই স্লোগান— সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। যারা জামায়াতের আদর্শের সঙ্গে ঐক্যমত পোষণ করে দলে যোগ দিয়েছেন, তারা আগামী দিনের ইসলামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মণ্ডল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X