থানচি (বান্দরবান)  প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বান্দরবানে শান্তিপূর্ণ ভোটে সর্বোচ্চ সতর্কতা বিজিবির

নির্বাচন উপলক্ষে বান্দরবানে বিজিবির দায়িত্ব ও প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন ৩৮ বিজিবি জোন কমান্ডার। ছবি : কালবেলা
নির্বাচন উপলক্ষে বান্দরবানে বিজিবির দায়িত্ব ও প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন ৩৮ বিজিবি জোন কমান্ডার। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ৩৮ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরফাত হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

জোন কমান্ডার ইয়াসির আরফাত বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। নির্বাচনের সময় সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারসহ যে কোনো অপরাধ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে।

তিনি আরও বলেন, বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষা, সদর ও থানচি উপজেলায় মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি ক-৯ ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম ও কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে।

এর আগে ৩৮ বিজিবি থানচি সদর ইউনিয়নের ১৭টি গ্রামের শীতার্ত মানুষের মাঝে ২৫০টি শীতবস্ত্র বিতরণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১০

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১১

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১২

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৩

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৪

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৬

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

২০
X