মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনী সদা প্রস্তুত : নৌবাহিনী প্রধান

প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ছবি : কালবেলা
প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ছবি : কালবেলা

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি নৌবাহিনীর সব সদস্যকে নির্বাচনের আগে ও পরে দুই থেকে তিন দিন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) বরগুনা জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এর আগে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের কার্যক্রম পরিদর্শন করেন।

এম নাজমুল হাসান বলেন, ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় ও দ্বীপাঞ্চলগুলোতে নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনী নিরাপত্তা জোরদারে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর কুইক রেসপন্স ফোর্স, হেলিকপ্টার ও বিশেষ সোয়াডস টিম সর্বদা প্রস্তুত রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X