পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন

বক্তব্য রাখছেন সালাউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন সালাউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন এদেশের লবণ শ্রমিকরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পায়। ঢাকাতে মানুষ এক কেজি লবণ ৪০ টাকা করে কিনে খায় অথচ আমার এখানকার লবণ চাষিরা কেজিপ্রতি ১০ টাকা পায় না। এটা চরম বৈষম্য। বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

‎বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, লবণ চাষিদের লবণের নায্যমূল্য নিশ্চিত করার জন্য অনেক সংগ্রাম করেছি এবং তা বাস্তবায়নও করেছি। অন্তর্বর্তী সরকার লবণ আমদানির কথা বলেছিল। ফলে লবণের দাম কমে গেছে। আমাদের অনুরোধে তারা আমদানি বন্ধ করেছে, এখন লবণের দাম বাড়বে।

‎তিনি আরও বলেন, বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। এদেশকে আমরা কোথায় নিয়ে যাব তার একটি রূপরেখা জনগণের কাছে তুলে ধরেছি। দরিদ্রদের জন্য ফ্যামেলি কার্ড দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় গেলে দারিদ্র্যবিমোচন করে অর্থনৈতিক স্বচ্ছলতা আনবে। আমাদের প্রতিদ্বন্দ্বী যারা ভোট করছেন, দেশের মানুষের জন্য তাদের কোনো পরিকল্পনা নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমবাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুট প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X