মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

কালো টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি বিএনপির নয় : মঞ্জু

বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু । ছবি : কালবেলা
বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু । ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কালো টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা বিএনপির আগে কখনো ছিল না, ভবিষ্যতেও থাকবে না। বিএনপি জনগণের প্রত্যাশা নিয়েই রাজপথে কাজ করছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নগরীর সোনাডাঙ্গা এলাকার হাসানবাগ, আল-ফারুক রোড ও ডাক্তারপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির জনপ্রিয়তাকে সস্তা হিসেবে উপস্থাপন করতে চায় জামায়াত। জামায়াত ভোটার তালিকা বিতরণ করতে গিয়ে আইডি কার্ড নিচ্ছে, মোবাইল নম্বর নিচ্ছে, বিকাশ-নগদ নম্বর নিচ্ছে, এতেই প্রমাণিত হয় জামায়াত অসৎ উপায়ে নির্বাচনে বিজয়ী হতে চায়। কিন্তু তা সম্ভব হবে না। বিএনপি একটি জনপ্রিয় দল। আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপি জনগণের রায়ে সরকার গঠন করে মানুষের প্রত্যাশা পূরণ করবে

তিনি বলেন, এবারের নির্বাচন শুধু উৎসবমুখর নয়, চাঞ্চল্যও ফিরে এসেছে। এবারের নির্বাচনে মানুষের প্রত্যাশা অনেক। প্রত্যাশা পূরণে বিএনপি যে পরিকল্পনা গ্রহণ করেছে, জনগণ সেটিকে স্বাগত জানিয়েছে বলেই যেখানে যাচ্ছি, সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ নেমে আসছে।

মঞ্জু বলেন, আমরা এমনভাবে পরিকল্পনা করেছি, যেন নির্বাচনের দিন পর্যন্ত নির্বাচনী আইন মেনেই উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অবস্থা বিএনপি তৈরি করতে পারে। আমরা ‘হ্যাঁ-না’ ভোটের ‘হ্যাঁ’ এবং ধানের শীষের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য গণসংযোগ করছি। আমাদের প্রত্যাশা বিএনপি একটি জনপ্রিয় দল, মানুষের কাছের দল, বিশ্বাসযোগ্য দল এবং পরীক্ষিত দল।

তিনি আরও বলেন, বিএনপি যে অর্জন করেছে, সেই অর্জন নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছে। আমাদের নেতা তারেক রহমান ‘আগামী দিনের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে বাংলাদেশকে নতুনভাবে সাজাবেন, যা হবে জাতির প্রত্যাশা। ইনশাল্লাহ আমরা কামিয়াব হবো।

গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মুরাদ, শামসুজ্জামান চঞ্চল, মুজিবর রহমান, আজিজুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, সাইফুল বকসি, ফরহাদ বকসি, সাইফুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, মিজানুজ্জামান তাজ, মিজানুর রহমান, আমিনুল কাজী, বেল্লাল হোসেন, সুলতান মাহমুদ সুমন, নাদের উদ্দিন, মাহমুদ হাসান মুন্না, হাবিব খান, নজু কাজী, শাহনেওয়াজ, ইয়াসিন মোল্লাসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X