মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘জামায়াত নারীদের ঘরবন্দি রাখতে চায়’

রামপালে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। ছবি : কালবেলা
রামপালে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। ছবি : কালবেলা

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, একাত্তরের পরাজিত অপশক্তি জামায়াত নারীদের ঘরবন্দি করে রাখতে চায়। এ কারণেই তারা কর্মজীবী নারীদের নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্য করছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে রামপাল উপজেলার ভোসপাতিয়া ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রার্থী শেখ ফরিদ বলেন, জামায়াত নারীদের ক্ষমতায়ন রোধ করতে চায়। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া এবং কর্মসংস্থান বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। অথচ দেশের মোট জনসংখ্যার প্রায় ৫২ শতাংশ নারী—এই বিশাল জনগোষ্ঠীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। নারীদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত না করলে দেশ থমকে দাঁড়াবে, পিছিয়ে পড়বে।

দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং পুরুষের সমান কর্মসংস্থান নিশ্চিত করতে চায়।

ফরিদুল ইসলাম বলেন, জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি। সেই শক্তিকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রামপাল উপজেলার ভোসপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনসহ আরও অনেকে।

মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী এবং হিন্দু নারী-পুরুষের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X