চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত-বিএনপির তুমুল সংঘর্ষ, আহত ৬

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ব্যক্তি। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ব্যক্তি। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গা-২ আসনের বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে- তাদের দুই নেতা আহত হয়েছেন। তারা হলেন- দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী সেক্রেটারি মেহেদী হাসান (৩২) ও শ্রমিক কল্যাণ সেক্রেটারি হাসান তারেক (২৭)। রাতেই তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে- তাদের তিন সমর্থক আহত হয়েছেন। তারা হলেন- মুজিবর রহমান, জুনায়েদ হোসেন ও আশিক।

জামায়াতের আমির মোশাররফ হোসেন দাবি করেন, রাতে বিএনপির নেতাকর্মীরা মিছিল করছিলেন। পরে আমাদের উজলপুর নির্বাচনী অফিসের সামনে এসে চড়াও হয় এবং দুজন নেতাকর্মীকে মারধর করে। তবে বিএনপির অফিসে কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

অন্যদিকে বিএনপির দপ্তর সম্পাদক উজলপুর গ্রামের আসলাম হোসেন বলেন, রাতে আমাদের শান্তিপূর্ণ মিছিল চলছিল। এ সময় উজলপুর জামায়াতের নির্বাচনী অফিসে বসে থাকা কয়েকজন নেতাকর্মী আমাদের মেথর বলে সম্বোধন করেন। এ কথার প্রতিবাদ করি আমরা। এই নিয়েই উভয়পক্ষের মধ্যে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়। এতে আমাদের তিন সমর্থক আহত হন।

জামায়াতের আহতদের বিষয়ে তিনি বলেন, অভিযোগ মিথ্যা। তাদের কাউকে মারধর করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উভয়পক্ষের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়, এতে অফিস ভাঙচুর ও আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, জামায়াতের দুই নেতার মাথা ও চোখের নিচে আঘাত পেয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে তারা ফিরে গেছেন।

দর্শনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উভয়পক্ষের আহতের তথ্য পাওয়া গেছে। নির্বাচনী অফিসে একটি চেয়ার ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X