ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২ 

ভোলায় পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলিসহ গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য। ছবি : কালবেলা
ভোলায় পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলিসহ গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য। ছবি : কালবেলা

ভোলায় পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলিসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ভোলা সদরের কাঠির মাথা এলাকায় পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, হাসান (৪২) ও সেলিম (৪৪)। তারা ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব বিস্তার করতে সংঘবদ্ধ একটি চক্র তৎপর রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় নৌবাহিনীর একটি টিম ধনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি টিনের ঘর থেকে মো. সেলিম কাজী ও মো. হাসানকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি একনলা দেশীয় পাইপগান, ১টি একনলা বন্দুক, দুটি দেশীয় অস্ত্র, পুলিশের হারানো ০৯ রাউন্ড ৭.৬২ মি.মি. এসএবল, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ সর্বমোট ১২ রাউন্ড লাইভ অ্যামুনেশন ও ১টি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করে। গ্রেপ্তারকৃত সেলিম চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিনের (চকেট জামাল) ঘনিষ্ঠ সহযোগী। আটকের পর তাদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তবে দুজনের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তাকে ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X