বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তাদেরই ভোট দেব যাদের হাতে আমাদের জীবন নিরাপদ : সাদিক কায়েম

কিশোরগঞ্জের বাজিতপুর ডাক বাংলা মাঠে সাদিক কায়েম। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের বাজিতপুর ডাক বাংলা মাঠে সাদিক কায়েম। ছবি : কালবেলা

ডাকসুর ভিপি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম বলেন, আমরা তাদেরই ভোট দিব যাদের হাতে আমাদের জীবন ও সম্পদ হেফাজতে থাকবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের বাজিতপুর ডাক বাংলা মাঠে কিশোরগঞ্জ-৫ বাজিতপুর-নিকলী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক রমজান আলীর পক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, একটি দল গত দেড় বছরে অন্তর্কলহে নিজেদের দলের ২০০ কর্মীকে মেরে ফেলেছে। দলটির নাম আমি বললাম না। যে দলের কাছে নিজেদের কর্মীরাই নিরাপদ নয়, তাদের হাতে দেশ কীভাবে নিরাপদ থাকবে। সুতরাং আমরা এমন কাউকে ভোট দেব না যাদের হাতে দেশ নিরাপদ নয়।

তিনি আরও বলেন, আমি কথা দিচ্ছি যদি রমজান আলী ভাই নির্বাচিত হন আপনারা নিরাপদে থাকতে পারবেন। তিনি আপনাদের নেতা হবেন না, সেবক হবেন।

সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক রমজান আলী, সদ্য জামায়াতে যোগদানকারী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন সহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

১০

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

১১

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন ১২ গ্রাম

১২

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

১৩

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

১৪

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১৫

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১৬

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১৭

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৮

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৯

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

২০
X