কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন

নিহত শিশু হুজাইফার জানাজায় স্থানীয় মুসল্লিরা। ছবি : কালবেলা
নিহত শিশু হুজাইফার জানাজায় স্থানীয় মুসল্লিরা। ছবি : কালবেলা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু হুজাইফা আফনানের (১২) দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকার পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানাজায় স্থানীয় জনগণের পাশাপাশি উখিয়া-টেকনাফ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ আনোয়ারী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজা শেষে স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্ত এলাকায় যেন আর কোনো নিরীহ প্রাণ ঝরে না পড়ে, সে জন্য সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে সীমান্ত এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের বসবাস ও অপতৎপরতা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।

হুজাইফা আফনান স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং পরিবারের বড় সন্তান ছিল। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে হুজাইফার মরদেহবাহী গাড়ি গ্রামের বাড়িতে পৌঁছায়।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি সকাল ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘর্ষের সময় দেশটি থেকে ছোড়া একটি গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১০

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১১

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১২

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৩

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৪

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৫

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৬

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৭

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৮

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৯

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

২০
X