চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে ঠিকাদারকে তুলে নেওয়ার অভিযোগ

নিখোঁজ ওসমান আলী। ছবি : কালবেলা
নিখোঁজ ওসমান আলী। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের খুলশী থানার ওসমান আলী সেগুন নামের এক ঠিকাদারকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি পিডব্লিউডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় ইম্পেরিয়াল হাসপাতালের লবি থেকে তাকে তুলে নেওয়া হয়েছে বলে পরিবার অভিযোগ করে। এ ঘটনায় তার পরিবার চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

ওসমান আলী সেগুনের ছোট ছেলে তানহা বলেন, ইম্পেরিয়াল হাসপাতালে তার বোনের একটি অপারেশন চলছিল। সে সময় হাসপাতালে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। আমার বাবা আমাদের সঙ্গে লবিতে বসা ছিলেন। দুপুর আনুমানিক ২টার দিকে কয়েকজন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে এসে বাবাকে সঙ্গে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একদিকে বোনের অপারেশন, অন্যদিকে বাবার এ ঘটনা সব মিলিয়ে আমরা চরম মানসিক চাপে পড়েছি।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী আইনগত প্রক্রিয়ায় যদি তাকে আটক করে থাকে, তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে অবহিত করা উচিত ছিল। কিন্তু এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

এ খবর ছড়িয়ে পড়ার পর ঠিকাদার মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সহকর্মীরা বলছেন, একজন পরিচিত ঠিকাদার নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

খুলশী থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য দিতে রাজি হননি। ডিবি পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X