ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি ক্ষমতায় এলে সমস্ত দুর্নীতি বন্ধ হবে’

ফেনী শহরে গণমিছিলে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন। ছবি : কালবেলা
ফেনী শহরে গণমিছিলে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন। ছবি : কালবেলা

ফেনী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি জয়নাল) বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশে চলমান সমস্ত জুলুম, দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে। দলীয় সাইনবোর্ড ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেওয়া হবে না। সন্ত্রাসী-গুন্ডামী করার জন্য কোনো সুযোগ দেওয়া হবে না।’

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে ফেনী শহরে গণমিছিলে অংশ নিয়ে ফেনী প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দেশে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে। শান্তি শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। বিচারহীনতার সংস্কৃতি দূর করা হবে এবং প্রতিটি অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে।’

ভোটাধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন ভিপি জয়নাল। ​ গণমিছিলে উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ন আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুইঁয়া, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইমুল্লা চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X