মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে নিরাপত্তা জোরদার, ভোটের প্রস্তুতি সম্পন্ন

সকাল থেকে ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। ছবি : কালবেলা
সকাল থেকে ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে নোয়াখালী জেলা প্রশাসন। জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৮৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম।

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ৬টি আসনের কেন্দ্রে ৭টি বাহিনীর ১৬,৩৭৯ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী ৭০০, বিজিবি ২৫০, পুলিশ ২,৬৫০, র‍্যাব ১০০, নৌবাহিনী ২৪০, কোস্টগার্ড ১,০৬৪ এবং আনসার ১১,৩৭৫ জন। এছাড়া মোট ১৭,৫৩২ জন নির্বাচনী কর্মকর্তা ও সহকারী কর্মকর্তাও দায়িত্বে রয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ৮৭৫টি কেন্দ্রে ৬১৪টি সাধারণ এবং ২৬১টি ‘অতি গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যেই অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ভোটের পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। ভোটাররা কেন্দ্রে এসে নির্বিঘ্নভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নোয়াখালীর ছয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নোয়াখালী-১ আসনে সাতজন, নোয়াখালী-২ আসনে পাঁচজন, নোয়াখালী-৩ ও নোয়াখালী-৪ আসনে সাতজন করে, নোয়াখালী-৫ আসনে ১২ জন এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, জেলার ৮৭৫টি কেন্দ্রে ভোটার ২৮,৬৭,৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪,৯৬,৩৮০ জন, মহিলা ১৩,৭১,২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন। নোয়াখালী-৬ আসনটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় সেখানে কোস্টগার্ড ও নৌবাহিনীও ভোট নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।

নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে যাতে ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধভাবে অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X