লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ১০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন

লক্ষ্মীপুরে সহিংসতারোধে মাঠে  থাকবে প্রশাসনের ১০ হাজার সদস্য। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে সহিংসতারোধে মাঠে থাকবে প্রশাসনের ১০ হাজার সদস্য। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। জেলার ৪টি সংসদীয় আসনের ৪৯৬টি ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম ইতোমধ্যেই বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়। এর আগে সকালেই জেলা পুলিশ লাইন্সে নিরাপত্তা কার্যক্রম নিয়ে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মো. আবু তারেক এ সময় উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ৪৯৬টি কেন্দ্রের মধ্যে ২১৫টি অতি গুরুত্বপূর্ণ, ১৯৮টি গুরুত্বপূর্ণ এবং ৮৩টি সাধারণ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে দুইজন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশের ৩৭টি মোবাইল টিম, ৬টি স্ট্রাইকিং ফোর্স, ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন।

নির্বাচনী এলাকায় অন্যান্য বাহিনীও মোতায়েন থাকবে। সেনাবাহিনী ৭৩২ জন, বিমান বাহিনী ৪০ জন, বিজিবি ২০০ জন, কোস্টগার্ড ৩২ জন, র‍্যাব এবং সাদা পোশাকে পুলিশের সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, নির্বাচনের সময় লক্ষ্মীপুরে মোট ১০,০০০ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

প্রশাসন আরও জানিয়েছে, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্য কাজ করবেন, যাতে ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুরের ৪টি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা ১৬,০৫,১২১ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X