পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ এএম
অনলাইন সংস্করণ

টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির

জামায়াতের দুই আমির আটক। ছবি : কালবেলা
জামায়াতের দুই আমির আটক। ছবি : কালবেলা

পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন থেকে মো. আমির হোসেন ও বুনিয়া ইউনিয়ন থেকে সৈয়দ কামাল হোসেন নামের দুই ইউনিয়নের দুইজন আমিরকে নগদ অর্থসহ আটক করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৬টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়ন ও সন্ধার দিকে কাকড়া বুনিয়া ইউনিয়ন থেকে এ দুই নেতাকে আটক করা হয়।

জামায়াত ইসলামী নেতৃত্বাধীন পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম জানান, আমরা এরকম ঘটনা শুনেছি। সেখানে ম্যাজিস্ট্রেট গিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. মলিহা খানম জানান, মাধবখালী থেকে যাকে আটক করা হয়েছে তাকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। আর কাকড়া বুনিয়ার ঘটনায় আমাদের ম্যাজিস্ট্রেট গিয়েছিল সাথে সাথে। সেখানে খুব অল্প কিছু টাকা পাওয়া গেছে। টাকা জব্দ করা হয়েছে। সেটিও নিষ্পত্তি করা হয়েছে।

১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. ওহাব মিনার অভিযোগ করে বলেন, মির্জাগঞ্জ অন্তর্ভুক্ত মাধবখালী ইউনিয়নের প্রধান নির্বাচন পরিচালনাকারী আমীর হোসেন, ও কাকড়া বুনিয়ার সৈয়দ কামাল হোসেনকে আলতাফ হোসেন চৌধুরীর লোকজন মারধর করে আহত করেছে। বর্তমানে ওই ইউনিয়নে তাদের এজেন্ট নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে বলেও দাবি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X