জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

জামালপুরে টাকা ও রাম দাসহ আটক ৭

টাকা ও অস্ত্রসহ আটকরা। ছবি : কালবেলা
টাকা ও অস্ত্রসহ আটকরা। ছবি : কালবেলা

জামালপুর সদরের নরুন্দি মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৭ জনকে আটক করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

আটকের পর বিএনপি নেতাকর্মীরা নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় আটকদের কাছ থেকে নগদ ১ লাখ ১৩ হাজার টাকাসহ একটি রামদা উদ্ধার করে পুলিশ।

আটকরা হলেন- শফিকুল ইসলাম, হুসনুছ শাহাদাৎ, রেফাজউদ্দিন, ওসমান গণি, সাইফ আল মাসুদ আপন, জয় আহমেদ এবং অটোরিকশা চালক মামুন মিয়া।

বিএনপি নেতা কাজী মসিউর রহমান জানান, গ্রেপ্তার হুছনুস শাহাদাৎ টাঙ্গাইলের মধুপুর উপজেলা জামায়াতের আমিরের ভাতিজা।

জামালপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল্লাহ বলেন, একটি অটোরিকশায় আসা সাত আটজন মানুষের গতিবিধি দেখে সন্দেহ হলে আমরা তাদেরকে আটক করে পুলিশকে জানাই। এ সময় স্থানীয় দুই জামায়াত কর্মী দৌড়ে পালিয়ে গেছে।

তবে পুলিশের পক্ষ থেকে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব রহমান বলেন, স্থানীয়দের অভিযোগে সাতজনকে থানায় নিয়ে এসে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X