‎শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ভোট দিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান 

শৈলকুপা বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের কথা বলছেন মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা
শৈলকুপা বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের কথা বলছেন মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।

এ সময় কোনো বিশেষ সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের কাতারেই লাইনে দাঁড়ান। পরে ৭টা ৪০ মিনিটের দিকে ভোট প্রদান করেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের তিনি বলেন, আজকের ভোটের দিনে সবার আগে স্মরণ করছি সাড়ে ৪ হাজার সহযোদ্ধাকে। যারা এ ভোট আদায়ের জন্য ক্রসফায়ারের শিকার হয়েছেন। এছাড়া সাতশ’র বেশি সহযোদ্ধা যারা গুমের শিকার এবং জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে এবং বিজয়ী হয়েছেন।

গত নির্বাচনের থেকে এবারের নির্বাচনের পার্থক্যের প্রশ্নে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, এবারের নির্বাচনে প্রার্থীরা নির্ভয়ে নিঃসংকোচ চিত্রে প্রচারণা করতে পেরেছেন। ভোটাররা নিঃসংকোচ চিত্রে ভোট দিতে পারছেন। কারোর ভোট রাতে হয়ে যায়নি এবং মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিয়ে যেতে পারেনি। জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ভোটগ্রহণ নিরাপদ ও সুষ্ঠু করার জন্য জেলার ভোটকেন্দ্রগুলোতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে। এর মধ্যে রয়েছেন ৭ হাজার ৬৪৪ জন আনসার সদস্য, ১ হাজার ৬৪৪ জন পুলিশ সদস্য, ১ হাজার ২৯ জন সেনাবাহিনীর সদস্য, র‌্যাবের ৪৮ জন সদস্য, বিজিবির ২২২ জন সদস্য। এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X