কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার-৪ আসনের ৬ কেন্দ্রে এগিয়ে বিএনপি

বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী | ছবি : সংগৃহীত
বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী | ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে শুরু থেকেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রাথমিক ফলাফলে কমলগঞ্জ উপজেলার ৬টি কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী এগিয়ে রয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে কমলগঞ্জ উপজেলায় মোট ৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৬ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৭৪ ভোট। অপরদিকে খেলাফত মজলিস প্রার্থী নূরে আলম হামিদী রিক্সা প্রতীকে পেয়েছেন ১৬৫৬ ভোট। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী রিক্সা প্রার্থীর চেয়ে ৫১১৮ ভোটে এগিয়ে রয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘিরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় ব্যাপক উত্তেজনা ও কৌতূহল দেখা যাচ্ছে। প্রতিটি কেন্দ্রের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে যায় এই আসন, সেদিকে তাকিয়ে রয়েছে পুরো এলাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X