কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হব: নুরুল হক নুর

বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে সুদৃঢ় আশাবাদ ব্যক্ত করে গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর বলেছেন, ‘ভোট সুষ্ঠু হলে কমপক্ষে ৩০ হাজার ভোট বেশি পেয়ে আমরা বিজয়ী হবো।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তার আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, ‘এটা বাস্তব যে আমরা একটা ভদ্র নম্র পলিটিক্স করায় আমাদের লোকজন স্বাভাবিকভাবেই বিনয়ী মানুষ। তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। মূলত, আমরা ভদ্র পলিটক্স করায় অনেকেই দুর্ব্যবহার করছেন।’

বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ করে নুর বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে- অনেক জায়গায় প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার- তারা একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কেন্দ্রের মধ্যে ভোট চাচ্ছেন এবং মানুষকে প্রেসার ক্রিয়েট করছেন।

এছাড়াও বিভিন্ন এলাকায় এজেন্টের সঙ্গে ঝামেলা করার অভিযোগ তুলে বিএনপি সমর্থিত এ প্রার্থী বলেন, এতে আমাদের ভোটাররা এবং এজেন্টরা আতঙ্কিত হয়েছেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুর বলেন, এখানকার চল্লিশটির মতো ভোটকেন্দ্র অত্যাধিক ঝুঁকিপূর্ণ। যেখানে যেকোনো সময়ে সংঘাত-সহিংসতা হতে পারে। এখন শেষ সময় প্রশাসনের তৎপরতা না থাকলে একটু সমস্যা হবে। আশা করি, এ ব্যাপারে প্রশাসন পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X