লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্র থেকে পুলিশের পোশাক পরা নারী আটক

পুলিশের পোশাক পরা আটক নারী। ছবি : কালবেলা
পুলিশের পোশাক পরা আটক নারী। ছবি : কালবেলা

লালমনিরহাট-২ আদিতমারী-কালীগঞ্জ ভোটকেন্দ্র থেকে পুলিশের পোশাক পরা এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট আদিতমারী উপজেলার সরকারি জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র থেকে এ নারীকে আটক করা হয়। আটক নারীর বয়স আনুমানিক ৪৫ বছর।

জানা গেছে, ​নির্বাচনী ডিউটি চলাকালীন পুলিশের পোশাক পরিহিত ওই নারী কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তার গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়লে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওই নারী একেক সময় একেক নাম প্রকাশ করেন। কখনো আলবেদা, কখনো অন্য নাম বলায় তার সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ওই নারীর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তিনি কেন পুলিশের পোশাক পরে কেন্দ্র এলাকায় ঘুরছিলেন এবং পোশাক কোথা থেকে পেয়েছেন তা তদন্ত করা হচ্ছে।

ওসি নাজমুল হক আরও বলেন, প্রাথমিকভাবে ওই নারীকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১১

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১২

বাস খাদে পড়ে নিহত ৪

১৩

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৪

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৫

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৬

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৭

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৮

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৯

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

২০
X