পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় ভোট পুনঃগণনার দাবিতে ডিসি কার্যালয় ঘেরাও

পাবনায় ডিসি কার্যালয় ঘেরাও। ছবি : কালবেলা
পাবনায় ডিসি কার্যালয় ঘেরাও। ছবি : কালবেলা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর পাবনা ৩ ও ৪ আসনের ভোট পুনরায় গণনার দাবিতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে বিএনপি প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কর্মী সমর্থক বিক্ষোভ করেন।

টানা ৪ ঘণ্টা চলা অবরোধে নেতাকর্মীরা বলেন, আমাদের প্রার্থী অনেক ভোটে এগিয়ে থাকলেও কারচুপির মাধ্যমে ফলাফল উল্টো করে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করা হয়। যা একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা ছাড়া কিছুই না। আমরা চাই এই দুই আসনের ভোট পুনঃগণনা করা হোক এবং আমরা আশাবাদী ভোট পুনরায় গণনা করা হলে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবেন। যদি তা না করা হয় আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। বিজয় না নিয়ে আমরা ঘরে ফিরব না।

এদিকে পাবনা ৩ ও ৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সঙ্গে কথা বললে তিনি লিখিতভাবে নির্বাচন কমিশনে পাঠানোর আশ্বাস প্রদান করলে পরে নেতাকর্মীরা জেলা প্রশাসক এর কার্যালয় ত্যাগ করেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম বলেন, পাবনার দুইটি আসনের প্রার্থীদের অভিযোগ লিখিতভাবে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিপেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১১

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১২

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৩

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৪

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৫

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৬

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৭

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৮

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৯

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

২০
X