বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী ফলাফল নিয়ে কথা-কাটাকাটি গড়াল রক্তক্ষয়ী সংঘর্ষে

নির্বাচনী ফলাফল নিয়ে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
নির্বাচনী ফলাফল নিয়ে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বাগেরহাটের কচুয়ায় নির্বাচনী ফলাফল নিয়ে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থক এবং বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। বিকেলে ছিটাবাড়ি গ্রামের জিহাদের চায়ের দোকানের সামনে দুই পক্ষের মধ্যে নির্বাচনী ফলাফল নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ধানের শীষের সমর্থক মিরাজ শিকদার (৩৫), হাবিবুর শিকদার (৩৭), হোসাইন বেপারী (২৫) ও ইমরান শেখ (২৫) আহত হন।

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সরদার (৩৫) ও সালাম সরদারসহ (৫৮) উভয় পক্ষের অন্তত ১০ জন জখম হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে হাবিবুর শিকদার, মিরাজ শিকদার ও ওসমান সরদারের আঘাত অত্যন্ত গুরুতর। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) রেফার্ড করেছেন।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. শেখ আদনান হোসেন জানান, সন্ধ্যায় মারামারির ঘটনায় আহত বেশ কয়েকজন রোগী হাসপাতালে আসেন। যাদের আঘাত কম তাদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের দ্রুত খুলনায় পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে থমথমে উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১০

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১১

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১২

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১৩

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৫

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৭

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৮

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৯

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

২০
X