সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কমিটি নিয়ে দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

সাঁথিয়ায় একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
সাঁথিয়ায় একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

পাবনার সাঁথিয়ায় একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের খুতবা শেষে আকস্মিক নতুন কমিটি ঘোষণা করেন নাগডেমড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম পাপ্পু। তিনি নিজেকে সাধারণ সম্পাদক ও নাজিমুদ্দিন সাগরকে সভাপতি করে একটি কমিটি ঘোষণা করলে উপস্থিত মুসল্লিদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় পূর্বের কমিটির সভাপতির ছেলে আরিফুল ইসলাম বর্তমান কমিটির ত্রুটি নিয়ে প্রশ্ন তুললে শফিকুল ইসলামের সমর্থকরা তার ওপর ক্ষিপ্ত হন। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে সাদ্দাম (৩৫) নামে সাবেক কমিটির এক সমর্থককে মসজিদ থেকে টেনে বের করে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও সংঘর্ষে সুমন (৩০), রাসেল, জাকারিয়া ও শফিকুল ইসলাম পাপ্পুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী শফিকুল ইসলাম পাপ্পুকে মসজিদের ভেতরে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সাবেক কমিটির সভাপতির ছেলে আরিফুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, নতুন কমিটির পক্ষে আমিনুল ফকির দাবি করেন, কমিটি আগেই গঠন করা হয়েছিল, শুক্রবার শুধু ঘোষণা দেওয়ার সময় তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, এটি কোনো দলীয় কোন্দল নয়, সম্পূর্ণ স্থানীয় সমস্যা। মসজিদ কমিটি নিয়ে মুসল্লিদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষ চাইলে দ্রুত মীমাংসা সম্ভব।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং বিশৃঙ্খলা এড়াতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X