মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরায় ৩০ বছর পর বিজয়ী বিএনপির মনোয়ার

আলহাজ মনোয়ার হোসেন খান। ছবি : কালবেলা
আলহাজ মনোয়ার হোসেন খান। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান। প্রায় ৩০ বছর পর মাগুরা-১ আসনে কোন বিএনপি প্রার্থী বিজয়ী হল তাও আবার বিশাল ব্যবধানে।

মাগুরা-১ আসনটিতে ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয় জাতীয় পার্টি থেকে মেজর জেনারেল (অব.) এম এ মতিন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে আসনটিতে বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) মজিদ উল হক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে ধারাবাহিক ভাবে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগ থেকে ক্রিকেটার সাকিব আল হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মাগুরা-১ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের লড়াইটা হয়েছে বিএনপির মনোয়ার হোসেন খান ও জামায়াতে ইসলামী এর আব্দুল মতিন এর মধ্যে।

বর্তমান মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে মো. নাজিরুল ইসলাম হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৩৩৫ ভোট, জাকির হোসেন মোল্লা লাঙ্গল প্রতীকে ১ হাজার ৭২৫ ভোট, শম্পা বসু মই প্রতীকে ১ হাজার ১৮৫ ভোট, কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ৮০৬ ভোট, মো. খলিলুর রহমান ট্রাক প্রতীকে ২৮৬ ভোট পেয়েছেন।

আলহাজ মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা এক আসনটি বিগত ৩০ বছর ধরে আওয়ামী লীগের দখলে ছিল। এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে। আমি সবাই সঙ্গে নিয়ে আধুনিক ও উন্নত মাগুরা গড়ে তুলব, ইনশাআল্লাহ।

আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৩০ হাজার ৭৭৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ১২৯ জন, মহিলা ভোটার ২ লাখ ১৩ হাজার ১১৬ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X