নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বিজয় মিছিল ঘিরে জামায়াত ও বিএনপির সংঘর্ষ

নারায়ণডহর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা
নারায়ণডহর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিজয় মিছিলকে ঘিলে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সমর্থকরা বাজারে একটি বিজয় মিছিল বের করেন। মিছিলটি বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জামায়াত কর্মীরা বিএনপির ওই অস্থায়ী কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এ সংঘর্ষে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ এবং যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X