বাকেরগঞ্জ (বরিশাল )প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ছবি : কালবেলা
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ছবি : কালবেলা

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে লক্ষ্মীপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপাশা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লাবিবা পরিবহন নামের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় পরিবহনে থাকা হেল্পার জিহাদ বাস গাড়িটির নিচে চাপা পড়ে নিহত হন। এই দুর্ঘটনায় পরিবহনে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার পটুয়াখালী থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহনের একটি বাস বাকেরগঞ্জ হয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের লক্ষ্মীপাশা নামক স্থান অতিক্রম করার সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। বাসের একটি অংশ দুমড়ে মুচড়ে যায়, অপর অংশ পানির নিচে ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দুই ঘণ্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে । এ সময় বাসের নিচ থেকে চালকের সহকারী জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইদুল ইসলাম বলেন, দুর্ঘটনার দুই ঘণ্টা পর বাসটি খাদ থেকে উঠানো হলে বাসের নিচে থেকে একটি লাশ উদ্ধার করা হয়। লাশটি চালকের সহকারী জিহাদের বলে শনাক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X