নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান গ্রেপ্তার

রাইসুল ইসলাম সীমান্ত। ছবি : সংগৃহীত
রাইসুল ইসলাম সীমান্ত। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২ নম্বর ওয়ার্ড হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাইসুল ইসলাম সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে। তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের এই প্রধানকে মৌচাক এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা আটকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে পুলিশেকে অবগত করে তাদের কাছে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক জানান, সীমান্তকে জনতা ধরে আমাদের নিকট হস্তান্তর করেছে। প্রাথমিক অবস্থায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টাসহ রুজু থাকা ১৮টি মামলার তথ্য পেয়েছি। আরও কোনো মামলা রয়েছে কিনা সেটির লিস্ট দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এই কিশোর গ্যাংয়ের প্রধান বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আশ্রয়-প্রশ্রয়ে সিদ্ধিরগঞ্জজুড়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X