ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২১ প্রার্থীর মধ্যে ১২ জনই জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশের (১২ দশমিক ৫ শতাংশ) কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। নির্ধারিত ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় জেলার বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের একাধিকজন জামানত হারান।

ঝিনাইদহ-১ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন। প্রদত্ত ভোট ২ লাখ ৩৭ হাজার ২১২ (৭২.৯৩ শতাংশ)। এই আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো. আসাদুজ্জামান (ধানের শীষ) ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হন।

এ আসনে জামানত হারান জাতীয় পার্টির মনিকা আলম (৯৬৯ ভোট), আমার বাংলাদেশ পার্টির মতিয়ার রহমান (৬১০ ভোট) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত সহিদুল এনাম পল্লব মিয়া (৩০৯ ভোট)।

ঝিনাইদহ-২ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ৬৩৮ জন। প্রদত্ত ভোট ৩ লাখ ৮৪ হাজার ৬৬৫ (৭৫.৯৩ শতাংশ)। মোট ৬ প্রার্থীর লড়াইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আলী আজম মো. আবু বকর (দাঁড়িপাল্লা) ১ লাখ ৯৫ হাজার ৭০২ ভোট পেয়ে বিজয়ী হন।

এ আসনে জাতীয় পার্টির সাওগাতুল ইসলাম (৯৯৪ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশর এইচএম মমতাজুর রহমান (৪,৫৭১ ভোট), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আবু তোয়াব (৫৫৭ ভোট) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. আসসাদুল ইসলাম (৩৪০ ভোট) জামানত হারান।

ঝিনাইদহ-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। প্রদত্ত ভোট ৩ লাখ ৩৫ হাজার ৫০০ (৭৭.৮৪ শতাংশ)। এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত মো. মতিয়ার রহমান (দাঁড়িপাল্লা) ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সরোয়ার হোসেন (৩,৮২০ ভোট) এবং গণঅধিকার প্রার্থী সুমন কবির (৩৮৮ ভোট) জামানত হারান।

ঝিনাইদহ-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৪৬২ জন। প্রদত্ত ভোট ২ লাখ ৪৭ হাজার ৯৩২ (৭৪.৩৫ শতাংশ)। মোট ৬ প্রার্থীর লড়াইয়ে জামায়াতে ইসলামী মনোনীত আবু তালিব (দাঁড়িপাল্লা) ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।

এ আসনে জামানত হারান ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল (৩,৯০৭ ভোট), জাতীয় পার্টির এমদাদুল ইসলাম (৬১৩ ভোট) এবং গণফোরামর খনিয়া খানম (২৬৭ ভোট)। জেলার মধ্যে সর্বনিম্ন ভোটও পেয়েছেন তিনি।

ঝিনাইদহে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। তবে ছোট রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে ভোটারদের ব্যাপক সম্পৃক্ততা দেখা যায়নি। ফলে অধিকাংশ ভোট বড় দলগুলোর প্রার্থীদের ঝুলিতে যাওয়ায় ১২ প্রার্থী জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X