বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে মাছের বাজারে আগুন

বাগেরহাট সদর উপজেলায় মাছের বাজারে ক্রেতাদের ভিড়। ছবি : কালবেলা
বাগেরহাট সদর উপজেলায় মাছের বাজারে ক্রেতাদের ভিড়। ছবি : কালবেলা

রমজান মাসকে সামনে রেখে বাগেরহাটে সব ধরনের মাছের দাম হঠাৎ করে বেড়ে গেছে। আকার ও প্রকারভেদে প্রতি কেজি মাছ ২শ টাকা থেকে ৪শ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

বাগেরহাট সদর উপজেলার বারাকপুর মৎস্য আড়ত সকাল থেকে ক্রেতা-বিক্রেতাদের দরকষাকষিতে মুখর থাকে। জেলার অন্যতম বৃহৎ এই আড়তে প্রতিদিন চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয়। তবে রমজানকে কেন্দ্র করে এখানকার বাজারে চিংড়িসহ নানা জাতের মাছের দাম চড়া হয়ে উঠেছে।

সুভাষ বিশ্বাস নামের পাইকারি ব্যবসায়ী বলেন, বারাকপুর মোকাম থেকে প্রতিদিন বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করে তা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। বিশেষ করে খুলনা, বাগেরহাট, যশোর, গোপালগঞ্জ, ঢাকা ও ফরিদপুর জেলায় নিয়মিত মাছ সরবরাহ করা হয়। এখানকার মাছের গুণগত মান ভালো হওয়ায় বাজারে চাহিদা বেশি। দ্রুত পরিবহন ও সংরক্ষণের মাধ্যমে ক্রেতাদের কাছে টাটকা মাছ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।

ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে যে মাছ ২শ টাকা কেজি ছিল, মাত্র এক সপ্তাহের ব্যবধানে তা ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে এক কেজি ওজনের রুই মাছ প্রতিমণ বিক্রি হচ্ছে ১০ হাজার টাকা দরে। যা কয়েকদিন আগেও ছিল ৬ থেকে ৭ হাজার টাকা। একইভাবে এক কেজি ওজনের কাতলা মাছের দাম প্রতিমণ ৯ হাজার টাকা। যা আগে ছিল ৬ থেকে ৭ হাজার টাকা।

দাম বেড়েছে দেশি টেংড়া, বেলে, ফাইস্যা, শৌল ও টাকিসহ অন্যান্য মাছেরও। আকারভেদে এসব মাছের কেজিতে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

গলদা ও বাগদা চিংড়ির দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ১০০ গ্রাম ওজনের গলদা চিংড়ি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে। আর ৩০ পিসের কেজির বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে ১২শত টাকা থেকে ১৬ শত টাকায়। মাত্র দুই সপ্তাহ আগে এসব চিংড়ির দাম ছিল ৮ শত থেকে ১ হাজার টাকার মধ্যে।

আড়তদার ও বিক্রেতারা জানান, ঘেরের পানি শুকিয়ে যাওয়া এবং নির্বাচনকে কেন্দ্র করে ঘের মালিকরা একসাথে মাছ আহরণ করেছিল। কিছুদিন আগে বাজারে সরবরাহ বেশি ছিল। কিন্তু হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ায় রমজান মাসে দাম বেড়ে গেছে।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার বলেন, রমজান উপলক্ষে মাছের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বাজার মূল্য স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

বাগেরহাটে সাদা মাছ ও চিংড়ির ব্যাপক উৎপাদন হয়। তবুও রমজানকে কেন্দ্র করে বাজারে এমন অস্থিরতায় উদ্বিগ্ন সাধারণ ক্রেতারা। অনেকের অভিযোগ, রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী মাছের দাম বৃদ্ধি করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X