মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে ৬ জেলে অপহরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুন্দরবনের পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর শুঁটকিপল্লি থেকে ৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে বনদস্যু করিম শরীফ বাহিনীর সশস্ত্র সদস্যরা শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ি সংলগ্ন জেলেপল্লিতে হানা দিয়ে অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়। এ ঘটনায় শেলারচরসহ আশপাশের শুঁটকি উৎপাদনকারী চরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপহৃত জেলেরা হলেন, খাইরুল ইসলাম (৩৫), ফারুক হোসেন (২৮), শামসুল ইসলাম (২৫), সফরুল ইসলাম (৩২), মারুফ হোসেন (২৮) ও মিলন (৩০)। তাদের বাড়ি খুলনার কয়রা এবং বাগেরহাটের রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের দুবলার চরের কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় মুঠোফোনে বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে করিম শরীফ বাহিনীর একদল অস্ত্রধারী দস্যু শেলারচরের জেলেপল্লিতে হানা দেয়। দস্যুরা জেলেদের জিম্মি করে ৬ জনকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় একটি মাছ ধরার ট্রলারও নিয়ে যায় তারা।

বন বিভাগ জানায়, চলতি মৌসুমে শেলারচরে ৮০১ জন জেলে নিয়মিত শুঁটকি তৈরির কাজে নিয়োজিত রয়েছেন। তবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অধিকাংশ জেলে ও তাদের মহাজনরা নিজ নিজ এলাকায় ভোট দিতে চলে যাওয়ায় শুঁটকিপল্লির বড় অংশ ফাঁকা হয়ে পড়ে। অল্পসংখ্যক জেলে পাহারায় থাকায় দস্যুরা এ সুযোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অপহৃতরা কোন মহাজন বা বহদ্দারের অধীনে কাজ করছিলেন, তা নিশ্চিত করতে পারেননি বন কর্মকর্তারা।

এসিএফ মো. শরীফুল ইসলাম বলেন, শুঁটকিপল্লি থেকে জেলে অপহরণের ঘটনাটি আমরা স্বাভাবিকভাবে দেখছি না। ঘটনার পর থেকে শেলারচরে অবস্থানরত জেলেদের নিরাপত্তায় ফাঁড়ির বনরক্ষীদের টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনার জন্য কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় জেলেদের পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X