বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ এএম
অনলাইন সংস্করণ

টিসিবির তেলের কার্টনে পানিভর্তি বোতল

টিসিবির পণ্যে তেলের বদলে পানি। ছবি : কালবেলা
টিসিবির পণ্যে তেলের বদলে পানি। ছবি : কালবেলা

পঞ্চগড়ের বোদায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত ভোজ্যতেলের কার্টনে তেলের বদলে পানিভর্তি বোতল পাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাতখামার খাদ্য গুদামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আমদানিকৃত ও সরবরাহকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আনোয়ারা ট্রেডার্সের মাধ্যমে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর সাতখামার খাদ্য গুদামে সংরক্ষণের জন্য পাঠানো হয়।

গুদামে পণ্য আনলোড করার সময় শ্রমিকদের কাছে একটি কার্টন অস্বাভাবিক ভারি মনে হলে সন্দেহের সৃষ্টি হয়। পরে কার্টন খুলে দেখা যায়, ভেতরে টিসিবির স্টিকারযুক্ত নয়টি বোতলে তেলের পরিবর্তে পানি ভরা।

বিষয়টি নিশ্চিত করেন সাতখামার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম। তিনি জানান, টিসিবির পণ্যবাহী ট্রাকটি চালান অনুযায়ী গ্রহণ করা হলেও আনলোডের সময় এই অনিয়ম ধরা পড়ে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং ট্রাকটি জব্দ রাখা হয়েছে।

বোদা উপজেলা টিসিবির প্রতিনিধি শিবু বলেন, বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে জানানো হলে তারা অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে ট্রাকচালক মইনুল ইসলাম দাবি করেন, তিনি দিনাজপুরের কাহারোল গুদাম থেকে পণ্য বোঝাই করে দেবীগঞ্জ ও বোদায় পৌঁছে দিয়েছেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, লিখিত প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X