কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

হেলিকপ্টারে চড়ে মৌলভীবাজারে এলেন চীন দেশের কনে

রাজনগর উপজেলার টিকরপাড়ায় চীনের কনেকে নিয়ে হেলিকপ্টার মাঠে অবতরণ করেছে। ছবি : কালবেলা
রাজনগর উপজেলার টিকরপাড়ায় চীনের কনেকে নিয়ে হেলিকপ্টার মাঠে অবতরণ করেছে। ছবি : কালবেলা

প্রেমের টানে সুদূর চীন থেকে মৌলভীবাজারের রাজনগরে ছুটে এসেছেন সাংহাইয়ের তরুণী ক্রিস হুই।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে হেলিকপ্টারে করে তাকে নিয়ে আসেন প্রেমিক সুকান্ত সেন। হেলিকপ্টারে গ্রামের বাড়িতে কনের আগমন ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক কৌতূহল।

জানা গেছে, সুকান্ত সেন টিকরপাড়া গ্রামের সেন বাড়ির প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি চীনে অবস্থান করছেন। অন্যদিকে কনে ক্রিস হুই চীনের সাংহাই শহরের বাসিন্দা। আগামী ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি সুকান্তের গ্রামের বাড়িতে তাদের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে বরের বাড়ি বর্ণিল আলোকসজ্জা ও সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিদেশি তরুণীর সঙ্গে গ্রামের ছেলের বিয়ে-এমন ঘটনা এলাকায় সচরাচর দেখা যায় না। তাই হবু বর-কনেকে একনজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। হেলিকপ্টারে কনের আগমন গ্রামবাসীর জন্য ছিল এক ভিন্ন অভিজ্ঞতা, যা স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান এবং সেখানে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পড়াশোনা শেষে চাকরিতে যোগ দেওয়ার পর ক্রিস হুইয়ের সঙ্গে তার পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় গড়ে ওঠে ভালোবাসায়। ২০২৩ সালে তারা যৌথভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে চীনে তাদের একটি নিজস্ব কোম্পানি রয়েছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি চীনে তাদের বিবাহের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।

বাংলাদেশে আয়োজিত বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে ক্রিস হুইয়ের মা-বাবা ও চাচাও এসেছেন। এতে দুই দেশের সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধন ঘটেছে।

কনে ক্রিস হুই বলেন, ‘আজ আমার জন্য বিশেষ একটি দিন। আমি বাংলাদেশে এসেছি আমার স্বামী সুকান্ত সেনের সঙ্গে। এখানে এসে আমি খুবই উচ্ছ্বসিত। সবার ভালোবাসায় মুগ্ধ।’

বর সুকান্ত সেন বলেন, ‘চীনে পড়াশোনা ও চাকরির সময় আমাদের পরিচয় হয়। ধীরে ধীরে সম্পর্ক গভীর হয় এবং আমরা ভবিষ্যৎ একসঙ্গে গড়ার সিদ্ধান্ত নিই। বাংলাদেশে বিয়েটা একটু ভিন্নভাবে আয়োজন করতে চেয়েছিলাম। তাই ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে গ্রামে আসার পরিকল্পনা করি। এতে আমার স্ত্রী যেমন আনন্দিত হয়েছেন, তেমনি এলাকার মানুষও খুশি।’

প্রেমের বিয়েতে এই ব্যতিক্রমী আয়োজন এখন রাজনগরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভালোবাসা যে দূরত্ব মানে না-তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল তাদের ভালোবাসার গল্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X