পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মাসুদ সাঈদী। ছবি : সংগৃহীত
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মাসুদ সাঈদী। ছবি : সংগৃহীত

বায়ান্নর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘২১ ফেব্রুয়ারি’র পরিবর্তে বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘৮ ফাল্গুন’ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন।

মাসুদ সাঈদী বলেন, আমরা রক্ত দিয়েছি বাংলা ভাষার জন্য। সেই ঐতিহাসিক দিনটি ছিল ৮ ফাল্গুন। কিন্তু এখনও আমরা দিবসটি ইংরেজি তারিখ ২১ ফেব্রুয়ারি অনুযায়ী পালন করছি। বর্তমান সরকার যেহেতু জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গঠিত হয়েছে, তাই আমি আশা করি সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবে দেখবে। ২১ ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন পালনের মাধ্যমেই ভাষার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শিত হতে পারে।

তিনি বলেন, আজকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসের মূল প্রতিপাদ্য হওয়া উচিত, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং একুশ যে চেতনা আমাদের শিখিয়েছে, সেই চেতনাকে সব সময় ধারণ করা। আমরা প্রতি বছর এই দিবসটি পালন করে থাকি। দিবসটি আলোচনা সভার মধ্যে থেকে যাচ্ছে, একুশের এই চেতনা আমরা সর্বস্তরে ধারণ করতে পারছি না। যেমন আমরা পালন করছি একুশে ফেব্রুয়ারি।

তিনি আরও বলেন, আমরা জীবন দিলাম, রক্ত দিলাম বাংলা ভাষার জন্য। সেখানে হওয়ার কথা ছিল ৮ ফাল্গুন, কিন্তু এখনও পালন হচ্ছে ২১ ফেব্রুয়ারি। বর্তমান সরকার যেমন জনগণের ম্যান্ডেট এবং কাঙ্ক্ষিত একটি সরকার। আমি আশা করি- সরকার এই বিষয়টি ভেবে দেখবে; একুশে ফেব্রুয়ারির পরিবর্তে আমরা যেন ৮ ফাল্গুন পালন করতে পারি।

জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১১

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১২

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৩

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৪

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৫

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৬

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৭

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৮

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৯

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

২০
X