চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ ৯ 

হালিমা মঞ্জিল নামে ওই ভবনের বিস্ফোরণের পরের চিত্র। । ছবি : কালবেলা
হালিমা মঞ্জিল নামে ওই ভবনের বিস্ফোরণের পরের চিত্র। । ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে হালিশহরের এইচ ব্লকে এসি মসজিদসংলগ্ন হালিমা মঞ্জিল নামে এক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চুলা থেকে গ্যাস লিক হয়ে জমে পরবর্তীতে আগুনের সংস্পর্শে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)।

আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪ টার দিকে ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, ওই বাসায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইনের গ্যাস সংযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, আমাদের এখানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ৯ জনকে আনা হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিক খোঁজ-খবর নেন স্থানীয় চট্টগ্রাম- ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি ফায়ার সার্ভিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X