ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরবে কারখানায় আগুনে পুড়ল অর্ধকোটি টাকার সরঞ্জাম

ভৈরবের শম্ভুপুর এলাকায় পাদুকার কারখানায় আগুন। ছবি : কালবেলা
ভৈরবের শম্ভুপুর এলাকায় পাদুকার কারখানায় আগুন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবের পাদুকার কারখানায় আগুনে পুড়ে গেছে অর্ধকোটি টাকার মালামাল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) শম্ভুপুর এলাকায় পাদুকার কারখানায় এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে সালাম মার্কেটে শরিফুল ইসলাম রনির পাদুকার সাল তৈরির কারখানায় আগুনের ধোঁয়া দেখা যায়। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ভৈরব নদী ফায়ার ও কুলিয়ারচর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট যৌথভাবে কাজ করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিক ধারণামতে, কারখানার ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

কারখানার মালিক শরিফুল ইসলাম রনি বলেন, ঈদ সামনে রেখে প্রায় কোটি টাকার মালামাল কারখানায় ছিল। আগুনে এসব মালামাল পুড়ে গেছে। তিনি আক্ষেপ করে বলেন, ঋণ পরিশোধ করব কীভাবে। এত শ্রমিক নিয়ে ঈদযাপন করব কীভাবে।

ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন বলেন, সকালে খবর পেয়ে আগুন নেভাতে ৫টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X