রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ১৮

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজবাড়ী জেলা সদরের বেথুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আতর শেখ (৫৫) সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের সূর্য মিয়া ও কুদ্দুস শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যেই সোমবার সকালে সূর্য মিয়া তার সমর্থকদের নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এতে কুদ্দুস শেখ, খালেক শেখ, বারেক শেখসহ উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন।

আহতদের মধ্যে ১৬ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখ মারা যান।

সোমবার রাত ১০টার দিকে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) রাসেল মোল্লা। তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সকালে মারামারির ঘটনা ঘটে। বিকেলে আহতদের মধ্যে আতর আলী নামে একজন মারা যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলছে।

এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X