সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মাছ ধরতে গিয়ে মিলল অর্ধশতাধিক গুলি

নদী থেকে পাওয়া বক্সে মিলল গুলি। ছবি : কালবেলা
নদী থেকে পাওয়া বক্সে মিলল গুলি। ছবি : কালবেলা

নাটোরের সিংড়া পৌরসভার কাঁটাপুকুরিয়া এলাকার নাগর নদীতে মাছ ধরতে যায় দুই শিশু। একপর্যায়ে নদীতে পাওয়া একটি বক্স নিয়ে বাড়িতে ফিরে আসে তারা। সেই বক্স খুললে পাওয়া যায় পিস্তলের ৫০ রাউন্ড গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বক্সটি পায় শিশুরা।

জানা গেছে, নাগর নদীতে মাছ ধরতে যায় দুই শিশু। তারা নদীর মধ্যে একটি নীল রঙের প্লাস্টিকের বক্স দেখতে পায়। এটি বাড়িতে নিয়ে আসলে বক্সটি খুললে ৫০ রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করার প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ পাওয়া যায়।

শিশুদের মা মরিয়ম বেগম (৪০) সিংড়া থানায় খবর দিলে পুলিশ বক্সসহ ভেতরের গুলি ও সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিশুদের মা মরিয়ম বেগম বলেন, নদীর পানি কমে যাওয়ায় আমার দুই ছেলে মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা মাঝারি আকারের একটি বক্স হাতে নিয়ে বাড়িতে ফিরে আসে। বক্সটি খুললে ভেতরে পিস্তলের গুলি দেখতে পাই। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক থানায় খবর দিই। পরে বক্সসহ গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

সিংড়া থানার ওসি আ ব ম আব্দুন নূর কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে একটি প্লাস্টিকের বক্সের ভেতর থাকা ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের কিছু সরঞ্জাম উদ্ধার করে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এসব কোথায় থেকে এলো এবং কারা রেখে গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X