সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ যাত্রীর 

গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়। ছবি : কালবেলা
গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়। ছবি : কালবেলা

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ডভ্যান ধাক্কায় দুজন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুরল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্লস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পূর্বপাড়া নারায়ন চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ওই সময় একটি কাভার্ডভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এরই মধ্যে একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে অন্য একটি অটোরিকশার সঙ্গে ধাকা লাগে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত এবং আরও ৪ যাত্রী আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X