আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাই

আনোয়ারায় জনতার হাতে আটক ৩ ছিনতাইকারী। ছবি : কালবেলা
আনোয়ারায় জনতার হাতে আটক ৩ ছিনতাইকারী। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে ৩ ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের গোদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মিনহাজ উদ্দিন বলেন, যাত্রীবেশে তিন ছিনতাইকারী অটোরিকশাচালক মো. ইলিয়াসের অটোরিকশায় ওঠেন। তারা বটতলী এলাকা থেকে গোদারপাড় এলাকায় পৌঁছালে যাত্রীবেশী তিন ছিনতাইকারী ইলিয়াছের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ধাওয়া দিয়ে প্রায় ৭ কিলোমিটার দূরে সরেঙ্গা এলাকা থেকে অটোরিকশাসহ তাদের আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলো মো. সেলিম (৩০), মো. হৃদয় (২৮) ও সাজ্জাদ (২৫)। তারা সবাই উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, তারাবি নামাজের সময় লোকজনের চিৎকার শুনে বের হয়ে ছিনতাইকারীদের জনতার হাত থেকে উদ্ধার করি। পরে পুলিশে খবর দেওয়া হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ৩ ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X