সিলেট ব্যুরো
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের নেতাসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার লিটন, জুনায়েদ। ডানে প্রত্যাহারকৃত এসআই কামরুল আলম। ছবি : কালবেলা
গ্রেপ্তার লিটন, জুনায়েদ। ডানে প্রত্যাহারকৃত এসআই কামরুল আলম। ছবি : কালবেলা

সিলেটে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি, প্রাইভেটকার ও একটি চায়নিজ কুড়ালসহ গণঅধিকার পরিষদের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল আলমকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার বাইপাস রোডে চেকপোস্ট চলাকালীন তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত্রিকালীন চেকপোস্ট চলাকালে কোম্পানীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় পুলিশ। প্রাইভেটকারে ছিলেন গণঅধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক লিটন মিয়া ও জুনায়েদ আহমদ। প্রাইভেটকার তল্লাশি করে পুলিশের ওয়াকিটকি ও একটি চায়নিজ কুড়াল পাওয়া যায়। এ সময় দুজনকে জিজ্ঞাসাবাদ করলে উত্তর দিতে না পারায় তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের ঘনিষ্ঠ বন্ধু লিটন মিয়া। সে গণঅধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক। জুনায়েদ আহমদ তাদের বন্ধু। তারা এলাকায় বালু, পাথর ও চোরাই মালামাল বহনকারী লাইনম্যান হিসেবে এলাকায় পরিচিত।

এয়ারপোর্ট থানার ওসি শাহ মো. মোবাশ্বির আলী বলেন, আমাদের চেকপোস্টে তল্লাশিকালে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল আলমের ব্যবহৃত প্রাইভেটকার থেকে চায়নিজ কুড়াল ও একটি ওয়াকিটকিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের শেষে মঙ্গলবার বিকেলে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওয়াকিটকি ও গাড়ির মালিকানা বিষয়ে তদন্ত চলছে। এসআইয়ের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১০

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১১

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১২

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৩

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৪

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৫

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৬

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৭

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৮

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৯

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

২০
X