‎শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

সংঘর্ষের সময় ভাঙচুর করা বাড়ি। ছবি : কালবেলা
সংঘর্ষের সময় ভাঙচুর করা বাড়ি। ছবি : কালবেলা

‎ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা যুবদলের সদস্য সচিব সাদাত হোসেন এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে সোমবার রাতে পাইকপাড়া গ্রামে সাদাতের সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় ইউপি সদস্য মস্তো মেম্বারের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে মঙ্গলবার আবু জাহিদের সমর্থক রাব্বি হোসেন নামে এক কর্মীকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে দুজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উভয়পক্ষের কয়েকটি বাড়িঘরে ভাঙচুর হয়।

‎শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X