দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় মোজাম উদ্দিন শাহ নামের এক ব্যক্তিকে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হত্যার ঘটনা ঘটে। নিহত মোজাম জিয়ানগর (৫৫) ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোজাম ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বিকেলে বের হন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন এলাকায় ফেলে রেখে তার অটোভ্যানটি নিয়ে চলে যায়। বুধবার সকালে এলাকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে মোজামকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১১

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১২

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৩

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৬

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৮

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

২০
X