তাহমীদ ইশাদ রিপন বড়লেখা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

মানসিক ভারসাম্যহীন হয়ে ৭ বছর পর সৌদি থেকে দেশে ফিরলেন রিজিয়া 

তিন সন্তানের হাতে তুলে দেওয়া হচ্ছে তাদের মা সৌদিফেরত রিজিয়া বেগমকে। ছবি : কালবেলা
তিন সন্তানের হাতে তুলে দেওয়া হচ্ছে তাদের মা সৌদিফেরত রিজিয়া বেগমকে। ছবি : কালবেলা

অবশেষে পরিবারের কাছে ফিরলেন সৌদিফেরত রিজিয়া বেগম। সাত বছর পর তিন সন্তান তাদের মাকে ফিরে পেল। দীর্ঘদিনের প্রবাস জীবনে রিজিয়ার জীবনে ঘটে গেছে এক লোমহর্ষক কাহিনী।

মঙ্গলবার (২৪ ফ্রেব্রুয়রি) উত্তরায় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রিজিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানোর পর মানসিক ভারসাম্যহীন অবস্থায় রিজিয়া বেগমকে রাজধানীর আশকোনায় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করেছিলেন সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা। রিজিয়ার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামে।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, ১২ ফেব্রুয়ারি বিকেলে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রিজিয়া বেগম। তার কাছে কোনো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা ব্যক্তিগত নথিপত্র পাওয়া যায়নি। ফলে তার পরিবার খুঁজে পেতে নানা প্রচেষ্টা চলছিল। পরবর্তীকালে ঢাকায় পিবিআই সদস্যরা রিজিয়ার আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত হন।

রিজিয়ার মেয়ে লিজা আক্তার বলেন, ২০১৯ সালে গ্রামের এক দালালের মাধ্যমে ঢাকার এটিবি ওভারসিজ লিমিটেড এজেন্সির সহায়তায় তার মা সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর থেকেই তিনি নিয়োগকর্তার শারীরিক নির্যাতনের শিকার হন। দালাল ও সংশ্লিষ্টদের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। ২০২১ সালের পর মায়ের সঙ্গে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা ২০২৩ সালে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে লিখিত অভিযোগ করেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। দীর্ঘদিন যোগাযোগ না থাকায় পরিবারের সদস্যরা ধরে নিয়েছিলেন রিজিয়া বেঁচে নেই। সোমবার ব্র্যাক সদস্যরা বাড়িতে এলে জানতে পারেন তার মা ফিরেছেন। কান্নাজড়িত কন্ঠে লিজা বলেন, নির্যাতনে তার মায়ের যে চেহারা হয়েছে, চিনতেই পারছেন না। আর তার মা ও কোনো কথা বলছেন না।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ১২ ফেব্রুয়ারি বিকেলে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রিজিয়া বেগম। তার কাছে কোনো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা ব্যক্তিগত নথিপত্র পাওয়া যায়নি। ফলে তার পরিবার খুঁজে পেতে নানা প্রচেষ্টা চলছিল। পরে ঢাকায় পিবিআই সদস্যরা রিজিয়ার আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত হন। ১৩ দিন তিনি ব্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সেন্টারে ছিলেন।

ব্যাক সেন্টারে রিজিয়াকে হস্তান্তরের সময় রিমা আক্তার (ছদ্মনাম) নামে সৌদি ফেরত আরেক নারী তাঁর নির্যাতনের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, ছোটবেলায় মা-বাবা হারিয়ে এতিমখানায় বড় হন। পরে ঢাকায় গৃহকর্মীর কাজ করতেন এবং সেখানে তার বিয়ে হয়। দুই সন্তানের জন্মের পর স্বামী তাঁকে ছেড়ে চলে যায়। এই দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ২০২৪ সালের জুলাই মাসে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যান। কিন্তু কাজ দেওয়ার বদলে সেখানে তাকে চার বার বিক্রি করা হয়। শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হতে হয়। এক পর্যায়ে তাকে দেশটির পুলিশের কাছে দেওয়া হয় এবং বুঝতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু বিচারের বদলে ৯ ফেব্রুয়ারি তাকে ঢাকায় ফেরত পাঠানো হয়। ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার নিরাপদ আবাসন ও চিকিৎসার জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ তাকে ব্র্যাকের কাছে হস্তান্তর করে। মানব পাচারের শিকার এই নারী এখন নিজের ও অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত।

পিবিআইর অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, অপরাধী শনাক্তকরণে পিবিআই কাজ করলেও দেশের বাইরে থেকে আসা ক্ষতিগ্রস্ত নারী কর্মীদের পরিচয় শনাক্তকরণে পিবিআই এই প্রথম কাজ করল। যাদের কারণে বিদেশে নারীদের এমন দুর্ভোগে পড়তে হয়, সেই পাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X