সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

৬০০ টাকা ঘুষের জন্য ঠিকাদারকে তালাবদ্ধ করলেন প্রকৌশলী

তালাবদ্ধ ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন, ইনসেটে প্রকৌশলী আলামিন হোসেন। ছবি : সংগৃহীত
তালাবদ্ধ ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন, ইনসেটে প্রকৌশলী আলামিন হোসেন। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে ৬০০ টাকা ঘুষ নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে জাহাঙ্গীর হোসেন নামের এক ঠিকাদারকে প্রায় এক ঘণ্টা তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক।

ভুক্তভোগী ঠিকাদার জানান, একটি টেন্ডারের ১ লাখ ৪২ হাজার টাকা জামানত ফেরত পেতে আমি বুধবার উপসহকারী প্রকৌশলী (এসও) আলামিন হোসেনকে ১ হাজার টাকা ঘুষ দিই। বৃহস্পতিবার ফাইলটি চূড়ান্ত করতে গেলে এসও আরও ৫০০ টাকা এবং পিয়নের জন্য ১০০ টাকা দাবি করেন।

তিনি আরও বলেন, এ অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে অফিসের কর্মচারীদের সঙ্গে আমার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলীর নির্দেশে আমাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে সহকর্মী ঠিকাদাররা এসে আমাকে উদ্ধার করেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন লিটন, যা নিয়ে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী দাবি করে বলেন, ঠিকাদার জাহাঙ্গীর হোসেন অফিসের এসও আলামিনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি এসও আলামিনকে মারতে উদ্যত হন। দুপক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরকে সেভ করার জন্য একটি ঘরে তালা বন্ধ করে রাখা হয়। এরপর জেলা ঠিকাদার কল্যাণ কমিটির লোকজনকে খবর দেওয়া হয়। তারা পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় দুপক্ষের মীমাংসা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বলেন, খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে। তবে ঘুষের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৫

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৬

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৭

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৮

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৯

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

২০
X