বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

চুরির মালামালসহ ছাত্রদল ও যুবদলের ২ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রদল ও যুবদলের দুই নেতা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ছাত্রদল ও যুবদলের দুই নেতা। ছবি : সংগৃহীত

বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের গাভা এলাকায় পুরোনো সরকারি ব্রিজের চোরাই মালামালসহ ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আসামি দুজনকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে চোরাই মালামাল নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন— বানারীপাড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জিহাদ আকন (২২) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি আহমেদ (২৭)।

বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার গভীর রাতে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা এলাকা থেকে ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল চুরি করে ট্রলারযোগে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বানারীপাড়া থানার উপপরিদর্শক সিদ্ধার্থের নেতৃত্বে পুলিশের একটি টিম বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন নতুন ব্রিজের নিচে সন্ধ্যা নদীর মোহনায় অবস্থান নেয়।

তিনি আরও বলেন, রাত ৩টার দিকে সন্দেহভাজন একটি ট্রলারে তল্লাশি করে চারটি লোহার রেলপাটি, একটি ডিজেল ইঞ্জিন, একটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ব্রিজের কাজে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র এবং চুরির সরঞ্জামসহ ট্রলারটি জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা জিহাদ আকন ও সানিকে আটক করা হয়েছে।

ওসি বলেন, চুরির ঘটনায় আটক দুজনসহ চারজনের নামে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। ওই মামলায় বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করেছে যে, তারা গাভা এলাকা থেকে সরকারি ব্রিজের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিল। তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা আমার জানা নেই। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X