নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

হানি ট্র্যাপে ফেলে কিশোরকে অপহরণ, অতঃপর...

র‌্যাবের হাতে গ্রেপ্তার পাঁচ আসামি। ছবি : সংগৃহীত
র‌্যাবের হাতে গ্রেপ্তার পাঁচ আসামি। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় অপহরণে জড়িত হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১১-এর সদর কোম্পানির একটি দল বন্দরের চরধলেশ্বরীর একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধার করে এবং পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পাঁচজন হলো- সালেহনগরের মো. আকাশ (২৪), বন্দর আমিন আবাসিক এলাকার মো. সিয়াম (২২), নারায়ণগঞ্জ সদর সৈয়দপুরের মো. ফয়সাল (২৮), বাবুপাড়ার সঞ্জয় শীল (২০) ও সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকার মো. বায়েজিদ (২৩)।

র‍্যাব জানায়, ঘটনার সূত্রপাত প্রায় এক মাস আগে। ঢাকার আজিমপুরের ওই কিশোর স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। ‘টেন টেন’ ডেটিং অ্যাপে ‘ইনায়া শেখ’ নামের একটি আইডির সঙ্গে পরিচিত হয় সে। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে দেখা করার প্রলোভন দেখানো হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভুক্তভোগী কিশোর বন্দর থানার চরধলেশ্বরী এলাকায় পৌঁছলে ৯-১০ জন তাকে জোর করে ভুট্টা ক্ষেতে নিয়ে আটকে রাখে। মারধর করে এবং সব মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়। এরপর তার ফোন থেকেই পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার পরিস্থিতি সামলাতে বিকাশে সাড়ে ৪ হাজার টাকা পাঠায় এবং বন্দর থানায় মামলা করে।

র‍্যাব-১১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, প্রযুক্তির মাধ্যমে আমরা আসামিদের অবস্থান শনাক্ত করি এবং তাদের গ্রেপ্তার করি। আসামিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১০

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১১

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১২

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৩

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৪

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৫

১৯৭১ : একটি গ্রামের গল্প

১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৭

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

২০
X