বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

দুই বাসের ভয়াবহ সংঘর্ষ

সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া দুটি বাস। ছবি : কালবেলা
সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া দুটি বাস। ছবি : কালবেলা

বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর কাছে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের অন্তত ২০ যাত্রী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা প্রান্তে নতুনহাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইসলাম পরিবহন বাসের চালক। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস দোয়ারিকা সেতু পার হয়ে নতুনহাট এলাকা অতিক্রম করছিল। একই সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের বাসটি যাওয়ার পথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসলাম পরিবহনের চালক নিহত হন। আহত হন দুই বাসের ২০ যাত্রী।

সংঘর্ষের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাবুগঞ্জ থানার শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে আটজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X