কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ
কেরানিগঞ্জে হিন্দু নেতারা

সনাতনী সমাজ লড়াই করে টিকে আছে

সংবর্ধনা ও মহামিলন মেলা। ছবি : কালবলো
সংবর্ধনা ও মহামিলন মেলা। ছবি : কালবলো

সমাজ লড়াই করে টিকে আছেন বলে জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। তারা বলেছেন, ‘বাংলাদেশে সনাতনী সমাজ লড়াই করে টিকে আছে। সনাতনী সমাজকে এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময়। এ দেশে মাথা উঁচু করে বাঁচার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে শামিল হতে হবে।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানিগঞ্জে ‘বাংলাদেশ দেশোয়ালি সমাজ’আয়োজিত দেশোয়ালি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মহামিলন মেলায় তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা সারা দেশে সনাতনী সম্প্রদায়কে নিয়ে কাজ করতে চাই। এ জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের সনাতনী সম্প্রদায় সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী হতে সহযোগিতা করেছে। আমি সনাতনী সম্প্রদায়ের এই দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে তাদের উন্নয়নের জন্য ভূমিকা রাখতে চেষ্টা করব।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, ‘বাংলাদেশে সনাতনী সমাজ লড়াই করে টিকে আছে। এ দেশে মাথা উঁচু করে বাঁচার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বাংলাদেশ মাইনরিটি ল‘ইয়ার্স ইউনিটির সদস্য সচিব অ্যাডভোকেট সুমন কুমার রায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে হিন্দু সম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ দেশোয়ালি সমাজের সভাপতি ডা. দেবাশীষ কুমার গুপ্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল প্রসাদ কানুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জে কে পাল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ দীপচাঁন কানু, বাংলাদেশ হিন্দু পরিষদের সহসম্পাদক রুপম সরকার প্রমুখ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ দেশোয়ালি সমাজের কৃতী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X